sliderস্থানিয়

মানিকগঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক সিংগাইর থানার স্বপন কুমার সরকার

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইর থানায় মাদক, ইভটিজিং, বিশেষ অভিযান পরিচালনা এবং মামলা তদন্তে বিশেষ অবদান রাখায় মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) হিসেবে নির্বাচিত হয়েছেন স্বপন কুমার সরকার।

রবিবার(২৯ মার্চ) দুপুর ১ টার দিকে মানিকগঞ্জ পুলিশ সুপার কর্তৃক আয়োজিত মাসিক অপরাধ সভায় জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার হোসেন জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক স্বপন কুমার সরকারের হাতে এ পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জেলায় এ মাসে নির্বাচিত শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক স্বপন কুমার সরকার তার প্রতিক্রিয়ায় বলেন, আধুনিক সুন্দর একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুলিশ ও জনগণের মাঝে সুসম্পর্ক স্থাপন অত্যন্ত জরুরি। তিনি আরো বলেন, আমি এই দেশকে ভালবাসি এবং জনগণের মাঝে কর্মের মধ্যে বেঁচে থাকতে চাই। সিনিয়র স্যারদের স্নেহ,ভালোবাসা এবং দিক-নির্দেশনা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। সিংগাইর থানার সকল অফিসার-ফোর্সদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button