sliderস্থানিয়

মানিকগঞ্জের শ্রেষ্ঠ ওসি সিংগাইর থানার তৌফিক আজম

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : কাজের স্বীকৃতি স্বরুপ মানিকগঞ্জের সিংগাইর থানার ওসি জে.ও.এম. তৌফিক আজম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। পাশাপাশি একই থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক পার্থ শেখর ঘোষ ও সহকারী উপ-পরিদর্শক আব্দুল জলিল পৃথকভাবে দুটি শাখা হতে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে)সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে জেলার ৭টি থানা হতে নির্বাচিত অফিসারদের এক সংবর্ধনা শেষে তাদের হাতে ক্রেষ্ট তুলে দেন পুলিশ সুপার মোছা: ইয়াসমিন খাতুন। এতে সিংগাইর থানার ওসি জে.ও.এম. তৌফিক আজম কে থানা পরিচালনার ক্ষেত্রে এবং উপ-পরিদর্শক পার্থ শেখর ঘোষকে শ্রেষ্ঠ উদ্ধারকারী ও সহকারী উপ-পরিদর্শক আব্দুল জলিলকে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল শাখায় নির্বাচিত করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে জেলা পুলিশের বিভিন্ন শাখার সিনিয়ির অফিসারগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button