মানিকগঞ্জের শিবালয়ে অজ্ঞান পাটির ৫ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার দুপুরে আটকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এই চক্রটি
দীর্ঘ দিন ধরে ঢাকা-আরিচা মহাসড়কে বিভিন্ন যানবাহনে উঠে যাত্রীদেরকে চেতনানাশক ঔষধ খাইয়ে তাদের সর্বস্ব লুটে নিত। সাম্প্রতিক আতোয়ার নামের এক ব্যক্তির কাছ থেকে আড়াই লক্ষ টাকা লুটে নেয়। তার অভিযোগের ভিত্তিতে ও্ধসঢ়;ই চক্রের ৫ সদস্যকে আটক করে পুলিশ।
মামলা সুত্রে জানা গেছে, সম্প্রতি আতোয়ার নামের এক ব্যক্তি আড়াই লক্ষ টাকা নিয়ে শিবালয় উপজেলার বরংগাই বাসস্ট্যান্ড থেকে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান মানিকগঞ্জে সদরে লাক্সারী পরিবহনে যাচ্ছিল। এসময় ওই চক্রের একজন হকার সেজে ব্যাথার ওষধ পানি দিয়ে খাইয়ে দেয়। পরে সে অচেতন হয়ে পরলে সাথে থাকা সকল ‘টাকা নিয়ে অজ্ঞান পার্টির পাঁচ সদস্য সটকে পরে। এ ঘটনায় বিষয়টি দুই দিন পরে শিবালয় থানায় আতোয়ার রহমান বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে শিবালয় থানা পুলিশের একটি দল রবিবার দিন রাত উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে অজ্ঞান পাটির ওই পাঁচ সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন,পার্শ্ববর্তী ঘিওর উপজেলার তেরশ্রী গ্রামের রাজ্জাক চৌধুরী ও তার ভাই ফারুক চৌধুরী, রাজবাড়ী সদর এলাকার সাগর মিয়া ,টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আটিয়া উলাইল গ্রামের ছেলে আনিসুর রহমান এবং পটুয়াখালীর দুমকি উপজেলার শহিদুল ইসলাম।
শিবালয় থানার ওসি জানান, অজ্ঞান পার্টির ওই চক্রটি দীর্ঘ দিন ধরে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন যানবাহনের যাত্রীদের হয়রানি করত। অবশেষে রবিবার দিনরাত চেষ্টার পর তাদের গ্রেফতার করতে সক্ষম হই। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।




