slider
মানবিক হাতিয়ার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

হানিফ সাকিব, হাতিয়া প্রতিনিধি : নোয়াখালী হাতিয়া উপজেলা হাতিয়ায় জাহাজমারা ইউনিয়নের ৮নং ওয়াড় মানবিক হাতিয়া সংগঠন উদ্যোগে ১৫০ জন হতদরিদ্র বিধবা প্রতিবন্ধী বয়স্ক জনগোষ্ঠীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা জাহাজমোরা বাসী সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রহমতউল্লাহ। উক্ত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবিক হাতিয়া সংগঠনের সভাপতি মোঃ জসিম উদ্দিন, আরও উপস্থিত ছিলেন, হাজী ফাজিল আহাম্মদ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ শাহাদাত হোসেন সহ আরও অনেকে। পরে প্রধান অতিথির বক্তব্যে বলেন আমরাহ চাই আগামী ঈদুল ফিতরে নিতে নয় আপনারা যেন দিতে পারেন আমরা এটাই চাই। পরে প্রধান অতিথি সকলের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।



