আন্তর্জাতিক সংবাদশিরোনাম

মানবাধিকার নিয়ে কথা বলার যোগ্যতা ইউরোপ-আমেরিকার নেই: ইরান

ইরানের মানবাধিকার বিষয়ক সংস্থার সচিব মোহাম্মাদ জাওয়াদ লারিজানি বলেছেন, মানবাধিকারের বিষয়টি পুরো মানবজাতির; এটা শুধুমাত্র ইউরোপ ও আমেরিকার নয়। তারা যেসব অপরাধ করেছে তাতে মানবাধিকার নিয়ে কথা বলার যোগ্যতা নেই।
জাওয়াদ লারিজানি বলেন, আমেরিকা ও তার ইউরোপের কিছু মিত্র কোটি কোটি মানুষের ক্ষেত্রে একচোখা নীতি নিয়েছে এবং তাদের প্রতি অত্যন্ত আগ্রাসী আচরণ করছে। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসঙ্ঘ মানবাধিকার পরিষদের ৩৭তম বার্ষিক বৈঠকে যোগ দেয়ার জন্য রাজধানী তেহরান ছাড়ার আগে ইরানের এ কর্মকর্তা এসব কথা বলেন।
তিনি বলেন, এ ধরনের আচরণের বিষয়ে ইরান অত্যন্ত সংবেদনশীল এবং মানবাধিকারের ছদ্মাবরণে ইউরোপ-আমেরিকার কর্মকাণ্ড ও এমন আচরণের মুখোশ উন্মোচন করা দরকার। ইয়েমেনে সৌদি আগ্রাসনে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, শত শত শিশুর রক্ত ঝরেছে এবং লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে। অথচ সেই সৌদি আরবকে ব্যাপকভাবে সমর্থন দিয়ে যাচ্ছে আমেরিকা ও ইউরোপ। ইয়েমেনে এই যুদ্ধাপরাধ পূর্ণাঙ্গভাবে উন্মোচিত হওয়া উচিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button