বিবিধশিরোনাম

‘মানবতার দেয়ালে’ শীতবস্ত্র নয়, ঝুলছে আ.লীগ নেতাদের পোস্টার!

বেশ কয়েকবছর আগে রাজধানীর পুরান ঢাকার লালবাগ স্পোর্টিং ক্লাবের বারান্দায় স্থাপন করা হয় ‘মানবতার দেয়াল’। এ দেয়ালের এক পাশে বিত্তবানরা তাদের ব্যবহৃত পোশাক রেখে যান। অপর পাশ থেকে দরিদ্র মানুষরা তাদের পছন্দমাফিক পোশাক নিয়ে যান।
গত কয়েকদিন ধরে রাজধানীতে জেঁকে বসেছে শীত। শীতে মানবতার দেয়ালটি বিত্তশালীদের দেয়া গরম পোশাকে পরিপূর্ণ থাকবে এমনটাই ভাবা স্বাভাবিক। কিন্তু শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, মানবতার দেয়ালে শীতবস্ত্র নেই বললেই চলে, হাতে গোনা দুই-চারটা পোশাক বারান্দায় পড়ে রয়েছে।
তবে মানবতার দেয়ালে ঝুলছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের স্থানীয় নেতাদের পোস্টার। দেয়ালের এক পাশে মাংসের দোকানি গরুর মাংস বিক্রি করছে।
জানা গেছে, শীত জেঁকে বসলেও সে অনুপাতে মানবতার দেয়ালে জমা পড়া পোশাকের সংখ্যা কম। তবে গরম পোশাক যে আসছে না তা নয়, পোশাক আসা মাত্রই তা নিয়ে যাচ্ছে। এ কারণে দেয়ালে তেমন পোশাক জমা নেই।
নেতাদের পোস্টারে মানবতার দেয়ালটি ঢাকা পড়েছে এ প্রসঙ্গে জানতে চাইলে তারা জানান, ১৬ ডিসেম্বর উপলক্ষে পোস্টার লাগানো হয়। এটি দুই একদিনের মধ্যেই খুলে ফেলা হবে।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button