মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে ঝালকাঠিতে সংবাদ সম্মেলন

ঝালকাঠি প্রতিনিধি : মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে ঝালকাঠিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাব সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি তোফাজ্জেল হোসেন’র সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক সুনিল বরণ হালদার। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষকরা জানান, সারাদেশে ৯৭ ভাগ বেসরকারী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সরকারী বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা ও বেসরকারী শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা একই এবং অভিন্ন। কিন্তু বেতন ভাতার ক্ষেত্রে মারাত্মক বৈষম্যের স্ব্ীকার হতে হচ্ছে বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের। বৈষম্য নিরসন করে জাতীয়করণের একদফা একদাবী বাস্তবায়নের জোর দাবী জানান তারা। এসময় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ফিরিস্তিও তুলে ধরেন সংবাদ সম্মেলনে।




