slider

মাধবপুর মহাসড়কে ঝড়ে গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরের ঢাকা- সিলেট মহাসড়কে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সোমবার (২৬ জুন) বেলা ১২ টার দিকে মাধবপুর উপজেলার কৃষ্ণ নগর নামক এলাকায় ঢাকা- সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার পৌরসভাধীন কৃষ্ণ নগর থেকে মোটরসাইকেল TVC Apache-4 v রেজিঃ- হবিগঞ্জ-ল-১১-২০৯৩ যোগে সুশান পাম্প থেকে মাধবপুর বাজারে আসার সময় মহাসড়ক জালালাবাদ গ্যাস ফিল্ড এলাকায় রংপুর থেকে সিলেটমুখী ইউনাইটেড পরিবহন যাত্রীবাহী ঢাকা মেট্টো-ব, (১৩-২২৪২) নম্বরের একটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী বিশিষ্ট ব্যবসায়ী দৌলত খান মোল্লা (৫৯) গুরুতর আহত হয়। এবং উল্লেখিত মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে দুমড়ে মুচড়ে যায়। সংবাদ পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত দৌলত খান মোল্লাকে উপজেলা সদর হাসপাতালে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গুরুতর অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।ঢাকায় নিউরো সায়েন্স হাসপাতালে মৃত্যুবরণ করে।

সে উপজেলার পৌরসভার ৪নং ওয়ার্ডের কৃষ্ণ নগর গ্রামের মৃত গনি মিয়ার ছেলে।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান দূর্ঘটনাকারী ঘাতক বাসটি পুলিশের হেফাজতে আছে এবং অজ্ঞাতনামা চালক পলাতক আছে। তিনি আরোও জানান রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button