slider

মাধবপুর পৌরসভা কর্তৃক সম্মাননা প্রদান

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর পৌরসভা কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থীদের মেয়র সম্মাণনা স্মারক প্রদান করা হয়েছে।

মংগলবার ৩ জানুয়ারী বেলা সাড়ে বারোটায় মাধবপুর পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত সম্মাণনা স্মারক প্রদান অনুষ্টানে সভাপতিত্ব করেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক।
অতিথি হিসাবে মঞ্চে ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এ.এম.ফয়সল চৌধুরী, চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর উপজেলা শাখার সভাপতি মোঃ সাইফুল হক মির্জা, পৌর কাউন্সিলর মোবারক উল্লাহ, মনোজ মোদক, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক এরশাদ আলী, মোঃ শাহীন মিয়া, প্রধান শিক্ষিকা মোছাঃ দিলরুবা সুলতানা, সন্তোষ রায়, মোঃ মিলাদ হোসেন ভুঁইয়া, সহকারী শিক্ষক রাশরন্জন আচার্য রবিন, উদয় শংকর দত্ত, পার্থপ্রতিম সোম ও আদাঐর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম খাঁন।

অনুষ্টানে মাধবপুর পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রাথমিক পর্যায়ের ১৪২ জন, মাধ্যমিক পর্যায়ের ৬৫ জন, গুণীজন ক্যাটাগরীতে ১৬ জন ও কৃতি মা ক্যাটাগরীতে ৭ জনকে সম্মাণনা স্মারক প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button