slider

মাধবপুরে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল পথচারীর 

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সড়ক দূর্ঘটনার একজন পথচারী নিহত হয়েছেন। 
রবিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া বাস-স্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, দ্রুতগামী একটি সিএনজি অটোরিক্সা ফজল মিয়া (৫০) নামে এক ব্যাক্তিকে রাস্তা পারা-পারের সময় ধাক্কা দিলে তিনি ঘটনা স্থলেই নিহত হন। নিহত ফজল মিয়া উপজেলার বেজুড়া গ্রামের হাজী তালেব হোসেনের ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ মাঈনুল ইসলাম ভুঁইয়া দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button