slider

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-২

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি অটোরিক্সার চালকসহ ২ জন নিহত হয়েছে। নিহতরা হলেন- সিএনজি চালক বেজুড়া গ্রামের রেনু মিয়ার পুত্র নয়ন মিয়া (৪২) ও ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামের মহারাজ মিয়ার ছেলে ফটিক (৪০)। এঘটনায় আহত হয়েছে আরো তিন যাত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী হানিফ পরিবহনের বাস তেলিয়াপাড়া থেকে মাধবপুরগামী সিএনজি আটোরিক্সাকে বেজুড়া নামকস্থানে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
এ ঘটনায় আহতরা হলেন- নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের অধীর দেবের ছেলে অসীম (৪৬), একই গ্রামের পরেশের ছেলে প্রদীপ (২২) এবং শায়েস্তাগঞ্জ উপজেলার রাজিউড়া গ্রামের আব্দুল আওয়ালের ছেলে রিপন (২০)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাঈনুল ইসলাম ভুঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দূর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। দূর্ঘটনায় কবলিত যানটি জব্দ করা হয়েছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button