slider

মাধবপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় দুই জনের মৃত্যুদন্ড

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অপরাধে দুই জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে এ রায় ঘোষণা দেন হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এসএম নাসিম রেজা।
মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন, মাধবপুর উপজেলার দূর্গাপুর গ্রামের মো. ওয়াহিদ আলীর ছেলে মো. শাহিদ মিয়া (৪৫) ও রাজেন্দ্রপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মোস্তফা (৩৫)।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৮ জুন রাত ১১টার দিকে উপজেলার দূর্গাপুর গ্রামের ১০ম শ্রেণীর এক ছাত্রীর ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে শাহিদ ও মোস্তফা। এ বিষয়টি কাউকে না জানাতে হুমকিও দেন তারা।
এ ঘটনার পরদিন স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ১১ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর ও দীর্ঘ শুনানী শেষে আজ বৃহস্পতিবার আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন । 
রাষ্টপক্ষের আইনজীবি হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর স্পেশাল পিপি মো. মোস্তফা মিয়া বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে এ ধরণের অপরাধ থেকে মানুষ বিরত থাকবে। রায়ে বাদিপক্ষ খুশি। এখন আমরা চাই দ্রুত রায় কার্যকর করা হোক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button