slider

মাধবপুরে মাদক জঙ্গী নারী নির্যাতন ও যৌতুক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে মাদক বিরোধী, জঙ্গী নির্মল, নারী নির্যাতন প্রতিরোধ ও যৌতুক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৫ ফেব্রুয়ারি বিকালে উপজেলার ধর্মঘর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ধর্মঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো:মিজানুর রহমানের সঞ্চালনায় চেয়ারম্যান মোঃফারুক আহমেদ পারুল এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুর চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী।

বিশেষ অথিতির বক্তব্য রাখেন-মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক,
ধর্মঘর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো:আলী আজগর, মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রহম আলী, যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী আবু তাহের, কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আরিফ হোছাইন, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো:মিজানুর রহমান, সংরক্ষিত মহিলা সদস্য রোকেয়া তৌহিদ প্রমূখ সহ এলাকার ব্যাক্তিবর্গ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button