slider

মাধবপুরে ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার 

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় গাঁজা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 
শুক্রবার ২৫ নভেম্বর আড়াইটায় মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া চা বাগানের উড়িষ্যা লাইনে পশ্চিমা পাশের চা বাগানের সেকশন নং-১ এর কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে লিটন মিয়া (৩২) নামে এক যুবককে ১৫ কেজি গাঁজা সহ গ্রেফতার করে। লিটন মিয়া মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, আসামীর বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button