slider

মাধবপুরে ব্যবসায়ী ও সাংবাদিকের উপর হামলা

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে দূর্বৃত্তরা এক্সপোর্ট ইমপোর্ট লাইসেন্সধারী ব্যবসায়ী ও সাংবাদিকের উপর হামলা করে মোটরসাইকেল ও টাকা ছিনতাই এর অভিযোগ পাওয়া গেছে।

১৯ মে শুক্রবার সকাল প্রায় ১০টা ২০ মিনিটের দিকে উপজেলার আদাঐর ইউনিয়ন এলাকার মাধবপুর-নাসিরনগর সড়কের আদাঐর কালী মন্দিরের সামনে জাতীয় দৈনিক এই বাংলা’র মাধবপুর প্রতিনিধি নারায়ণ সরকার নয়ন এর উপর দূর্বৃত্তরা হামলা করে একটি Afacee 4v 160 cc মোটরসাইকেল ও নগদ ২ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়।

এ ব্যাপারে নারায়ণ সরকার নয়ন জানান, সে একজন ইমপোর্ট এক্সপোর্ট লাইসেন্স ধারী ব্যবসায়ী হিসেবে ইলেক্ট্রনিক্স মালামাল আনার জন্য ১৯ মে শুক্রবার দুপুরে ভারতের আগরতলা যাওয়ার কথা। এর আগে সকাল সাড়ে ৯ টার দিকে আদাঐর গ্রামে একটি মোবাইলের জন্য তমাল চক্রবর্তীর বাড়িতে যায়। সেখান থেকে আসার পথে ঐ গ্রামের কালী মন্দির এলাকায় পৌছা মাত্র কয়েকজন দূর্বৃত্ত তার উপর হামলা করে টাকা ও মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। এর পর থানায় অভিযোগের ভিত্তিতে এসআই সাইদুল ইসলাম ঘটনা স্থলে গিয়ে হিরেন্দ্র সরকার হিরো এর ঘর থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেন।

মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী জানান, তিনি একটি মাডার মামলা নিয়ে চুনারুঘাটে ব্যস্ত আছেন, এ ব্যাপারে ওসি এবং তদন্তকারী কর্মকর্তার বক্তব্য নেওয়ার পরামর্শ দেন।

মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই সাইদুল ইসলাম বলেন মামলা তদন্তাধীন রয়েছে।

মাধবপুর থানা ওসি তদন্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, নারায়ণ সরকার নয়ন থানায় অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button