মাধবপুরে বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : সারাদেশের ন্যায় হবিগঞ্জের মাধবপুরে বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস পালন করা হয়েছে।
রবিবার (২৬ মার্চ) সকাল ৭টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান নেতৃত্বে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধার সাথে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে অংশগ্রহন করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ যুবলীগ, শ্রমিক লীগ, উপজেলা প্রেসক্লাব,উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন এবং মাধবপুর পরিষদ হতে মাধবপুর বাজার উপজেলা শহীদ মিনার পর্যন্ত শোভাযাত্রা র্যালি হয়।
পর্যায়ক্রমে সকাল ৮টায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে একসাথে সকলে একসাথে গাওয়া হয় জাতীয় সংগীত। জাতীয় সংগীতের সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান ওসি আব্দুর রাজ্জাককে সাথে রেখে জাতীয় পতাকা উত্তোলন করেন। এবং উপজেলাবাসীর উদ্দেশ্য মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য রাখেন। সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সহ সরকারি কলেজের স্কাউট দল অংশগ্রহণে কুচকাওয়াজ ও শিশু কিশোরদের শরীর চর্চা প্রদর্শন করা হয়। আয়োজন করা হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকাল ১১ টায় উপজেলার জগদীশ পুর মুক্তিযুদ্ধ চত্বরে ও সাড়ে ১১ টায় তেলিয়াপাড়ায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দুপুর ২ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বেলা ১ টায় বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফুল মিয়া,বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ্ মোঃ মুসলিম, বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক জালাল উদ্দীন লস্কর, সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান। উপজেলা সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এ এইচ এম ডাঃ ইশতিয়াক মামুন কৃষি কর্মকর্তা মোঃ আল মামুন হাসান সহ উপস্থিত ছিলেন, উপজেলা দপ্তরের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনুমাধব রায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রীদাম দাশ গুপ্ত আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সহ নেতৃবৃন্দ উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান সহ নেতৃবৃন্দ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।
One attachment • Scanned by Gmail




