slider

মাধবপুরে বিজিবি’র অভিযানে ভারতীয় গাঁজাসহ এক যুবক আটক 

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সীমান্তবর্তী ভান্ডুরুয়া এলাকায় রাজেন্দ্রপুর বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার মোঃ তারা মিয়ার নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ কেজি ভারতীয় গাঁজাসহ আশরাফুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করে। সে মাধবপুর উপজেলার শাহানগর গ্রামের মোঃশাহ আলমের পুত্র। বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সামীউন্নবী চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যাক্তির বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রকৃয়াধীন আছে। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button