শিরোনাম

মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

ঢাকা সিলেট রেল সেকশনের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার রেল স্টেশনের নিকট একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে পড়েছে । এতে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (৬ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। লাইনচ্যুত হওয়ার পর ট্রেনে আগুন ধরে যায়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করে। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন সকাল ১১ টার সময় শাহজীবাজার রেল স্টেশনের নিকট পৌছালে লাইনচ্যুত হয়ে রেল লাইনের পাশে পড়ে যায়। মুহূর্তের মধ্যে ট্রেনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ের লোকজন দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ করছেন।
শাহজীবাজার রেল স্টেশনের স্টেশন মাষ্টার মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button