slider

মাধবপুরে তালিকাভূক্ত যুদ্ধাপরাধীর হাত দিয়ে পুরস্কার বিতরণ

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে এক বিদ্যালয়ে তালিকাভূক্ত রাজাকার দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারী) সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌজপুরে এস আলম মডেল স্কুলে আউলিয়াবাদ রাম কেশব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এস আলম মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ্ আলম এর উদ্যোগে কামাল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দাদিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান ফয়সল, বিএনপি নেতা মীর খোরশেদ আলম, বিএনপি নেতা আব্দুল মান্নান, বিএনপি নেতা আবু মিয়া, মীর জামসেদ, নাসির উদ্দিন, সোয়েব আহমেদ সহ বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দ। অনুসন্ধানে জানা যায়, এস আলম মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ্ আলম প্রতি বছরই স্বাধীনতা বিরোধী নেতাদের এ ধরনের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকেন, উক্ত অনুষ্ঠানে অধিকাংশ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। ছিলেন না কোন আওয়ামীলীগ নেতা কর্মী।
অনুষ্ঠানের মধ্যে ছিল – নৃত্য, ছড়া, আবৃত্তি, যেমন খুশি তেমন সাজো, সঙ্গীত পরিবেশন সহ বিভিন্ন আয়োজন।
সব শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন মাধবপুরের অন্যতম তালিকাভূক্ত রাজাকার ছোট্ট মিয়া। সে বহরা ইউনিয়নের ঘিলাতলী গ্রামের মৃত আসাদ আলীর পুত্র। তালিকায় তার নাম ২৪ নং এ অন্তর্ভুক্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button