slider

মাধবপুরে ট্রাকের চাপায় অটোরিকশা যাত্রী নিহত

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় হেলেনা বেগম (৫০) নামের এক অটোরিকশা যাত্রী নিহত। সে মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম মাধবপুর গ্রামের আজিজ মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় রবিবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বাসস্ট্যান্ড কিবরিয়া চত্বরে সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বাসস্ট্যান্ডে কিবরিয়া চত্বরে সামনে সিলেটগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট- ১৪- ১১৫৮) গাড়িটি স্ট্যান্ডে দাড়ানো বাসকে অতিক্রম করতে গেলে মিশুক অটোরিকশাটি মাঝখানে চাপা পড়ে দুমড়ে মুচড়ে গেলে এতে অটোরিকশা যাত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান হেলেনা নামে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।অপরদিকে এবং অটোরিকশা চালক পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার আলীনগর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে আহত নূর আলম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় আছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশের ওসি মোঃ মাঈনুল ইসলাম ভূঁইয়া জানান, সড়ক দুর্ঘটনায় বিষয়টি সততা নিশ্চিত করে বলেন ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button