slider
মাধবপুরে ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো: আতাউস সামাদ বাবু ও মোঃ রেজাউল হক শাওন মিয়াকে যুগ্ম আহবায়ক করে এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
এবং মোঃ তোফাজ্জল ইসলাম তুহিনকে পৌর ছাত্র লীগের সভাপতি ও শাহ মোঃ ইরফানকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য কমিটি ঘোষণা করে।
শাহজালাল সরকারি কলেজ শাখায় ছাত্র লীগের সভাপতি মোঃ মহসিন হক সুমন ও মোঃ এনামুল হক নিবিড়কে সাধারণ সম্পাদক করা হয়েছে। ৪ ডিসেম্বর রবিবার রাত ১১ টার দিকে হবিগঞ্জ জেলা ছাত্রলীগ এই কমিটির ঘোষণা দেয়।
হবিগঞ্জ জেলা ছাত্রলীগের অফিশিয়াল প্যাডে সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পি ও সাধারণ সম্পাদক মো. ফয়জুর রহমান রবিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।




