slider

মাধবপুরে চোরাই মোবাইলসহ গ্রেফতার

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি নির্দেশনায় বিশেষ অভিযানে বুধবার সন্ধ্যায় হবিগঞ্জের মাধবপুরে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) অনিক চন্দ্র দেব সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা আন্দিউড়া গ্রামের দাসপাড়া এলাকার রতন দাস এর বসত বাড়ীর দক্ষিন পাশের কাঁচা রাস্তার উপর হতে ০১ জন আসামীকে চোরাইকৃত বিভিন্ন মডেলের ২২টি স্মার্ট মোবাইল, (মূল্য- অনুমান ৩,৮৪,০০০/- টাকা) সহ আটক করা হয়। গ্রেফতারকৃত আসামী হলো উপজেলার আন্দিউড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের-মোঃ স্বপন চৌধুরীর ছেলে মোঃ রাফি চৌধুরী(২৬)। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।আজ বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারী আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button