মাধবপুরে চা শ্রমিক সন্তানদের শিক্ষা উপকরণ বিতরণে জেলা প্রশাসক

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে চা শ্রমিকদের সন্তানদের শতভাগ স্কুল ভর্তি কার্যক্রম নিশ্চিতকরন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ৭ ফেব্রুয়ারী, মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ কার্যক্রমের অংশ হিসেবে সুরমা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরন বিতরন করেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মুহাম্মদ সাদিকুর রহমান, মোঃ গোলাম মাওলা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, হবিগঞ্জ সহ, সহকারী কমিশনার (শিক্ষা), উপজেলা শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমান মাধবপুর, ব্যবস্থাপক সুরমা চা বাগান সহ অন্যানরা। এ সময় জেলা প্রশাসক হবিগঞ্জ শতভাগ স্কুল ভর্তি নিশ্চিতকরন কার্যক্রম এর অংশ হিসেবে একটি ডে কেয়ার সেন্টার স্থাপনের নিমিত্ত নির্দেশনা প্রদান করেন এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরনের লক্ষ্যে সাহেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় জগদীশপুর ক্লাস্টার এর শিক্ষকবৃন্দের প্রতি সদয় দিকনির্দেশনা প্রদান করেন।




