slider

মাধবপুরে গাঁজাসহ মাদক কারবারী আটক-২

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় গাঁজা সহ ২ জন মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ২৬ জানুয়ারী বিকাল বেলা ১৫ঃ৩০ ঘটিকার সময় উপজেলার চৌমুহনী ইউনিয়নের তিনগাঁও সাকিনস্থ বাচ্চু মিয়ার বাড়ী সংলগ্ন দক্ষিণ পার্শ্বে বিষ্ণুপুর থেকে চেঙ্গারবাজারগামী পাকা রাস্তা দিয়ে দুই জন মাদক কারবারি বিশেষ কায়দায় প্রিন্টের শাড়ি দ্বারা মোড়িয়ে গাঁজা পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির এ এস আই( নিঃ) উজ্জল মোল্লা সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযানে দুই মাদক কারবারীকে ৮ কেজি সহ আটক করেন।

আটককৃতরা হলো উপজেলার কালিকাপুর গ্রামের মোহন মিয়ার ছেলে রতন মিয়া (২৮), অপরজন কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার বনগ্রামেরআলতু মিয়ার ছেলে রিপন মিয়া(২১)।
মাধবপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button