slider

মাধবপুরে গলায় ফাঁস লাগানো চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে গলায় ফাঁস দিয়ে এক চা শ্রমিকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার ১৪ মার্চ সকাল ১১ টায় পুলিশ উপজেলার নোয়াপাড়া চা বাগান থেকে লাতাম শুক্ল বৈদ্য (৫৫) নামে ওই চা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

তিনি নোয়াপাড়া চা বাগানের মৃত সুরুজ নারায়ণ শুক্ল বৈদ্যের পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭ঘটিকার পর থেকে লাতাম শুক্ল বৈদ্য নিখোঁজ ছিলেন। অনেক খোজাখুজির পর মঙ্গলবার সকালে পরিবারের লোকজন চা বাগানের ২৫ নম্বর সেকশনের একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে জানায়। খবর পেয়ে মাধবপুর থানার এসআই সামছুল আলম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।

মাধবপুর থানার ওসি মো:আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে লাতাম শুক্ল বৈদ্য মানুষিক ভারসাম্যহীন ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button