slider

মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পুরস্কার বিতরণ

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্টিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারী) উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আল হিকমাহ বিদ্যা নিকেতন এর অধ্যক্ষ সাদমান জহিরের সঞ্চালনায় আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও ফুলকলি পৌর কিন্ডারগার্টেনের অধ্যক্ষ সাইফুল হক মির্জা।

অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক এরশাদ আলী, সংগঠনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংবাদিক জালাল উদ্দিন লস্কর, হামিদুর রহমান, শেখ জাহান রনি, নাহিদ মিয়া প্রমুখ।

মাধবপুর উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের ১৮৫৪ জন শিক্ষার্থী কিন্ডারগার্টেন এসোসিয়েশসনের বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল। মোট ২৪৮ জন বৃত্তি লাভ করেছে। বৃত্তিপ্রাপ্তদের পরবর্তীতে আলাদা অনুষ্টানে পুরস্কৃত করা হবে বলে জানানো হয়েছে সংগঠনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সুজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button