মাধবপুরে আন্তর্জাতিক নারী দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : বিশ্বজুড়ে ৮ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হচ্ছে এরই ধারাবাহিকতায় হবিগঞ্জের মাধবপুরে ” ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন,জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যেক সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
বুধবার (৮ মার্চ) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রার র্যালি বের করা হয়। পরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান।
আলোচনা সভায় বক্তারা বলেন, আজ বিশ্বজুড়ে ৮ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হচ্ছে।নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠেছে আজকের পৃথিবী। আধুনিক বিশ্বে নারী-পুরুষ সমান অধিকার নিয়ে একসাথে সকল স্তরে কাজ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, ব্র্যাক প্রতিনিধি আলমগীর হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিল ইশরাত জাহান ডলি, উদ্যোক্তা জুবাইদা মেহদী, উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক শংকর পাল চৌধুরী, উপজেলা তথ্য আপা মেহরিনা নাসরিন, ভিআর ডিবি কর্মকর্তা ফয়সল চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান।




