মাধবপুরে আওয়ামীলীগ রাজপথে অবস্থান

ত্রিপুরারী দেবনাথ তিপু: মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে দেশব্যাপী বিএনপি’র নৈরাজ্যের ও রাজধানীর সমাবেশকে কেন্দ্র করে আওয়ামীলীগের বিশাল সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর)বেলা ১২ টায় উপজেলার আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রহম আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি আতিকুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে পৌর সদরের বিভিন্ন রাস্তা ও ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান করে উপজেলা পরিষদ গেইটের সামনে এসে প্রতিবাদ সভা করে।
এতে আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রহম আলী, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, মাধব রায়, শাহ সেলিম সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগে থেকে বক্তব্য রাখেন আব্দুল আওয়াল, আব্দুল খালেক, আব্দুস সাত্তার, তোফায়েল চৌধুরী অপু, শামীম মিয়া, মিজানুর রহমান, কামাল হোসেন জিতু, আবিদ মেম্বার, শামিম তালুকদার, মিজবাহুর রহমান পলাশ, আবু তাহের, জিলু মিয়া, মিজানুর রহমান, আব্দুল মান্নান খোকন, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, সেক্রেটারি আবুল কাসেম, মেহেদী হাসান, পৌর যুবলীগের আহ্বায়ক একরামুল আলম লেবু, শ্রমিকলীগের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান, কৃষকলীগের সভাপতি রাসেল পারভেজ সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।




