মাধবপুরের রেল স্টেশন এলাকায় ভয়াবহ অগ্নিকান্ড

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতের বেলা রেলওয়ে স্টেশন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ভয়াবহ অগ্নি কান্ডের ফলে বিভিন্ন ধরনের মালামাল সজ্জিত প্রায় ১৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, রাত ১১ টার দিকে বিদ্যুতের শক সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হয়। ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে আশাপাশের লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ২ ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
হরষপুর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল মান্নান বলেন, হঠাৎ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যাই। তাৎক্ষিক ভাবে স্থানীয় ফায়াস সার্ভিস ও পল্লী বিদ্যুতের অফিসসহ স্থানীয় প্রশাসনকে অবহিত করি।
মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মন্তোষ মল্লিক জানান, ৯৯৯ এ কল পেয়ে দ্রুত ঘটনাস্হলে পৌছে আগুন নেভানোর কাজে অংশ নেন। এর আগে বিজয়নগর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ অংশ নেয়। কিন্তু এর আগেই ১৮ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। বিদ্যুতের শকসার্কিট থেকে অগ্নিকান্ডে সুত্র পাত হয় বলে প্রাথমিক ধারনা করেন তিনি। তবে ক্ষয় ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান এ কর্মকর্তা৷




