slider

মাধবপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুরকে রাষ্ট্রীয় মর্যাদাায় দাফন

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা (হাবিলদার) আব্দুল গফুরের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

মঙ্গলবার (১৩জুন) সকাল ১০টায় উপজেলার বহরা-আফজলপুর গ্রামের বাড়ির পাশে মাঠ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এর আগে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আহ্সান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। পাশাপাশি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকেও পুষ্পমাল্য অর্পন করা হয়।

এ সময় মাধবপুর থানার মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রে উপ-পরিদর্শক (এস আই) মঞ্জুরুল ইসলাম এর নেতৃত্বে জেলা পুলিশ বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুরের জানাজা নামাযে উপজেলা মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মধু, সাবেক চৌমুহনী ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফরিদ হোসেন, বহরা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন প্রমুখ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য-বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর (৮২) গত সোমবার ১২’জুন বিকাল ৪টায় নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্নানিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজীউন)। মৃত্যুকালে তাঁর স্ত্রী ও চার পুত্র-সন্তান নাতি- নাতনী আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button