slider

মাদ্রাসার শিক্ষার্থীদের ভ্রমণ করালেন চেয়ারম্যান

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মাদ্রাসার শিক্ষার্থীদের ঐতিহাসিক স্থান পরিদর্শন করালেন ঘিওর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল। চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে এমন আয়োজনে উৎফুল্ল মাদ্রাসার শিক্ষার্থীরা।

শুক্রবার সকালে ঘিওরের ০১নং ওয়ার্ডের ঠাকুরকান্দি মাদরাসা আবু হুরাইরা (রাঃ) হিফযুল কুরআন এর হাফেজ পড়ুয়া ২শত শিশু শিক্ষার্থীদের টাঙ্গাইলের গোপালপুর উপজেলার
পাথালিয়া এলাকায় ২০১ গম্বুজ মসজিদ পরিদর্শন করেন।

সেখানে জুমার নামাজ আদায় করেন তারা। এরপর তুরস্ক এবং সিরিয়ার জনগনের ভূমিকম্পে আহত ও নিহতদের জন্য দোয়া মাহফিলে অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন ঘিওর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল, মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ, ইউপি সদস্য মোঃ সোনাজুদ্দিন, কুব্বাত আলি, সাইদুর রহমান, রাবেয়া সুলতানা বীণা প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button