slider

মাদক নির্মূলে কাজ করছেন ওসি আব্দুল মতিন

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর উপজেলায় গত এক বছরে কমেছে মাদকের ভয়াবহতা। নিয়মিত মাদক নির্মূলে কাজ করার ফলে এক বছরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ২৬৪টি মাদক মামলা হয়েছে গুরুদাসপুর থানায়। মাদক, জুয়া, সন্ত্রাস, ইভটিজিং থেকে শুরু করে সকল ধরনের অপরাধ প্রবণার বিরুদ্ধে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিন। এছাড়াও থানায় আগত সেবাপ্রত্যাশীদের চা-বিস্কিট দিয়েও আপ্যায়ন করে থাকেন।
গুরুদাসপুর থানার সূত্রে জানাযায়, ২০২১ সালের ৬ সেপ্টেম্বর গুরুদাসপুর থানায় যোগদান করেছিলেন ওসি মোঃ আব্দুল মতিন। মাত্র এক বছরে একের পর এক সফলতা অর্জন করে চলেছেন তিনি। যোগদানের পর থেকেই উপজেলাব্যাপী নিরাপত্তার পাশাপাশি মাদক, জুয়া, জঙ্গিবাদ, ইভটিজিং, চোরাকারবারি থেকে শুরু করে সকল ধরনের অপরাধের বিরুদ্ধে ভূমিকা রেখেছেন আপোষহীন। এক বছরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানা পুলিশের অভিযান ও র‌্যাব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে নিয়মিত ২৬৪টি মাদক মামলা রজু করেছেন। ২৬৪টি মাদক মামলায় প্রায় ৩ শতাধিক আসামীকে গ্রেফতার করে পাঠিয়েছেন জেল হাজতে। করেছেন বিভিন্ন ধরনের মাদক জব্দ। তার মধ্যে রয়েছে, হেরোইন, গাঁজা, চোলাই মদ, ইয়াবা, ফেন্সিডিলসহ কয়েক ধরনের মাদক।
ওসি আব্দুল মতিনের নেতৃত্বে গুরুদাসপুর উপজেলাকে মাদক, জুয়া এবং সন্ত্রাস-জঙ্গিমুক্ত রাখতে টিম ওয়ার্ক করে এবং প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং এর মাধ্যমে শৃংখলা বজায় রেখেছেন। উপজেলার পৌর এলাকাসহ ৬টি ইউনিয়নে মাদক ও জুয়া সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সদা তৎপর রয়েছে পুলিশ। প্রতিটি এলাকায় বিট পুলিশিং কার্যক্রম চলমান রেখেছেন। এছাড়াও সামাজিক কার্যক্রম গুলোতেই থেমে থাকেননি তিনি। যখন যে এলাকায় গিয়েছেন সেখানেই সাধারণ মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন। এ কারণে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরে এসেছে। মাদক,জুয়া,সন্ত্রাসের পাশাপাশি বাল্যবিবাহ, ইভটিজিং বিষয়েও কাজ করে চলছেন এই কর্মকর্তা।
গুরুদাসপুর উপজেলার বর্তমান প্রেক্ষাপট নিয়ে সচেতন মহলের মানুষ রবিউল করিম জানালেন, গুরুদাসপুর উপজেলায় এখন আগের তুলনায় অপরাধ প্রবণতা কমেছে। তাছাড়াও এক সময় মাদক-জুয়ার যে প্রচলন ছিলো সেটি আর নেই। ওসি আব্দুল মতিন যেভাবে কাজ করে যাচ্ছেন তার এই কাজের ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আব্দুল মতিন জানালেন, বাংলাদেশ পুলিশে যোগদানের দিন থেকেই শপথ গ্রহণ করেছিলাম যে, দেশ ও দশের কল্যাণে কাজ করবো। মাদক নির্মূল, জুয়া,সন্ত্রাস,জঙ্গীবাদ থেকে শুরু করে সকল ধরনের অপরাধ প্রবণতার বিরুদ্ধে পুলিশের ভূমিকা যেন কঠোর থাকে তার বিষয়ে সকল সময় সচেষ্ঠ্য থেকেছি। নাটোর জেলা পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় নিয়মিত থানা পুলিশ অভিযান পরিচালনা করছে। অপরাধীরা যত বড় শক্তিশালীই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ পুলিশ গুরুদাসপুর থানা যে ভাবে কাজ করে চলছে আগামীতেও সেই ধারা অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button