মাদকবিরোধী অভিযানে নিরীহ কেউ হয়রানির শিকার হয়নি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চলমান মাদকবিরোধী অভিযানে নিরীহ কেউ হয়রানির শিকার হয়নি। আর এ অভিযান হঠাৎ করে শুরুও হয়নি।
সম্প্রতি ভারত সফর সম্পর্কে অবহিত করতে আজ বুধবার বিকেল চারটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি সাংবাদিকের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। এর আগে তিনি ভারত সফর সম্পর্কে সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছে বিস্তারিত তুলে ধরেন।
মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, এ অভিযানে এ পর্যন্ত ১০ হাজারের ওপর গ্রেফতার হয়েছে। কোন পত্রিকায় কত গ্রেফতার হয়, তা বলা হয় না।
শেখ হাসিনা বলেন, যখন কোথাও পুলিশ, র্যাব কোথাও অভিযানে যায়, আর সেখানে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকলে, কোনো নিরীহ ব্যক্তি শিকার হলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব।
প্রধানমন্ত্রী বলেন, ‘যদি বলেন, ভেজালবিরোধী-মাদকবিরোধী অভিযান বন্ধ করে দিই। ছেলে মাকে, বাবাকে হত্যা করছে মাদকের কারণে। এ ধরনের অভিযান চালাতে গেলে কিছু ঘটনা ঘটে।
নয়া দিগন্ত




