slider

মাদককরবারকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

দোহার (ঢাকা)প্রতিনিধি: ঢাকার দোহারে মাদককারবারকে কেন্দ্র করে নাজমুল (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার লটাখোলা বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নাজমুল ওই উপজেলার ইকরাশি এলাকার আলী বেপারীর ছেলে।

জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে নাজমুল ও তার দুই সহযোগী তারিক খানের দোকানের সামনে বেঞ্চে বসে চা খাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে তিন যুবক এসে চায়ের দোকানে ঢুকে প্রকাশ্যে নাজমুলকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী নাজমুলের সহযোগী মিলন জানান, ‘নাজমুলের সাথে বসে চা খাওয়া অবস্থায় দুর্বৃত্তরা ছ্যান দিয়ে ঘাড়ে আঘাত করলে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তদের মধ্যে রনি নামে একজন আগে থেকে পরিচিত।’

এদিকে, নাজমুলের পরিবারেরর দাবি, রনিই নাজমুলকে হত্যা করেছে।

এলাকাবাসী জানায়, মাদককারবারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে।

নাজমুলের নামে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি আরো জানান, পুলিশ ঘটনার সাথে জড়িত রনির বাবা চান মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

দোহার আর্মি ক্যাম্পের জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) জহিরুল ইসলাম জানান, আসামিদের ধরতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে কাজ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button