slider

মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া ও পুরস্কার বিতরণ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল সকালে উপজেলার মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবদুল মজিদ। আরও উপস্থিত ছিলেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা, হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জয়নাল আবেদিন। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি হোমনা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক একে এম ছিদ্দুকুর রহমান আবুল, উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী নীলিমা রহমান ও স্কুলের প্রধান শিক্ষক মোঃ জালাল আহমেদ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button