বিনোদন

মাত্র ১৬ দিনে আয় ২২৬ কোটি!

আগেই বাণিজ্য বিশ্লেষকেরা পূর্বাভাস দিয়েছিলেন, বক্স অফিসে ব্লকবাস্টার হবে ‘কবির সিং’। তাই হয়েছে। এর আগে ২০০ কোটির ক্লাবে ঢুকতে এ ছবি সময় নিয়েছে মাত্র ১৩ দিন।
সমালোচনা সত্ত্বেও বলিউড তারকা শহিদ কাপুরের নতুন সিনেমা ‘কবির সিং’ ভারতের বক্স অফিসে শাসন জারি রেখেছে। এখনো থামার কোনো লক্ষণ নেই। সন্দীপ রেড্ডি বাঙ্গা পরিচালিত এ ছবির নায়িকা ‘লাস্ট স্টোরিস’ খ্যাত কিয়ারা আদভানি। গত শুক্রবার এ ছবির আয় ৫.৪০ কোটি রুপি ও শনিবার আয় করেছে ৭.৫১ কোটি রুপি। সব মিলিয়ে মাত্র ১৬ দিনে এ ছবির সংগ্রহ ২২৬ কোটি রুপির বেশি।
চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটার বার্তায় জানিয়েছেন, ‘কবির সিং’ স্বপ্নের যাত্রা অব্যাহত রেখেছে। ‘পদ্মাবত’, ‘সুলতান’, ‘সঞ্জু’, ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’-এর চেয়েও তৃতীয় সপ্তাহে ভালো করছে ‘কবির সিং’।
তারানের হিসাবে, [তৃতীয় সপ্তাহ] শুক্রবার ৫.৪০ কোটি, শনিবার ৭.৫১ কোটি; মোট : ২২৬.১১ কোটি রুপি (ইন্ডিয়া বিজ)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button