খেলা

মাঠেই লুটিয়ে পড়লেন ফুটবলার, তারপর…

অনুশীলনের সময়ই মারা গেলেন আইভরি কোস্টের মিড-ফিল্ডার চিয়েক তোতের। সোমবার চীনের ক্লাবের হয়ে অনুশীলন করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৩০ বছরের সাবেক নিউক্যাসেল মিডিও।
চলতি বছরেই চীনের দ্বিতীয় ডিভিশন ক্লাব বেইজিং এন্টারপ্রাইজের সই করেন তোতে। এদিন অনুশীলনের সময় হঠাৎ অজ্ঞান হয়ে যান। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তোতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নিউক্যাসেল ইউনাইটেডের কোচ রাফায়েল বেনিতেজ।
তার এজেন্ট এমানুয়েল পাল্লাডিনহো বিবৃতি দিয়ে জানান, ‘আমার ক্লাইন্ট চিয়েক তোতে মারা গেছেন। বেইজিং এন্টারপ্রাইজ ক্লাবের হয়ে ট্রেনিং করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।’
দিদিয়ের দ্রোগবার দেশের এই ফুটবলার আইভরি কোস্টের হয়ে ২০১০ ও ২১৪ বিশ্বকাপ দলের সদস্য ছিলেন। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ম্যাচও খেলেন তিনি। এছাড়াও ২০১০ থেকে চলতি বছর শুরু পর্যন্ত ইংলিশ ফুটবল ক্লাব নিউক্যাসেলের হয়ে খেলেছিলেন তোতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button