Uncategorized

মাটির ঘোড়ায় তুলির আঁচড়

সাইফুদ্দিন আহমেদ নান্নু, মানিকগঞ্জ: দুমিনিটও ঠাঁয় দাঁড়িয়ে থাকা দায়,পাঁচ মিনিট হাঁটলে জামাকাপড় ঘামে ভিজে একাকার হয়ে যায়,গত দুপুরের রোদটা এমনই ছিল। এক কথায় প্রচণ্ড,অসহনীয়। আমি ঘন্টাখানেক বসেছিলাম ছবির মানুষটির বিপরীতের একটি মার্কেটে,দোকানের ছায়ায়। দেখছিলাম সেই রোদে মাটিনির্ভর জীবন কতটা কঠিন,মানুষটি কতটা অসহায়। অমন কাঁঠফাঁটা রোদেও নিবিষ্ট মনে মাটির ঘোড়ায় তুলির আঁচড় তুলছিলেন। কারণ, তিনি কেবল একটি সত্যই জানেন, এই রোদপোড়া দুপুরের যন্ত্রনা, দুঃখ-কষ্ট,ঘামের মূল্যে জীবন-সংসারের চাকাটা চলবে,অন্যকিছুতে নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button