মাছের পোনা অবমুক্ত করলেন সুবিদ আলী ভুঁইয়া এমপি

দাউদকান্দি( কুমিল্লা) সংবাদদাতাঃ গতকাল সোমবার দাউদকান্দি উপজেলার ৭ টি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা মৎস্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় পোনা অবমুক্ত কর্মসূচীর উদ্বোধন করেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়া। এসময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আক্তামুন লিন্নাস, কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন, দাউদকান্দি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরী ও সহকারী মৎস্য কর্মকর্তা নাজমা আক্তার, গোয়াল মারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান ও সাবেক চেয়ারম্যান নুর এ আলম ভুঁইয়া (বুলু)সহ বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তা বৃন্দ। সাবিনা ইয়াসমিন জানান, উপজেলার ৭ টি জলাশয়ে মোট ৩শ ৫০ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। প্রথমে জুরানপুর কমপ্লেক্স লেকে পোনা অবমুক্ত কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়া।




