উপমহাদেশশিরোনাম

মাওবাদী হামলায় নিহত ৮ ভারতীয় সেনা

বিহারে দুমারিনালা জঙ্গলের কাছে মাওবাদী হামলায় প্রাণ হারালেন ভারতের দুর্ধর্ষ কোবরা বাহিনীর আট জওয়ান। নিরাপত্তাকর্মীদের পাল্টা লড়াইয়ে নিহত হয়েছে তিন মাওবাদী। পাটনা থেকে ১৭৮ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটেছে সোমবার রাতে।
গত দু’‌দিন ধরে মাওবাদীদের খোঁজে ওই এলাকায় তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তাকর্মীরা। সোমবার রাতে তাদের রাস্তায় মাইন বিছিয়ে রেখেছিল মাওবাদীরা। জওয়ানদের গাড়িতে বিস্ফোরণ হওয়ার পরে তাদের ঘিরে ধরে গুলিবর্ষণ শুরু করে মাওবাদীরা।
এই ঘটনার পিছনে মাওবাদী নেতা সন্দীপের হাত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসতে হেলিকপ্টার পাঠানো হয়েছে। পলাতক মাওবাদীদের খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।‌‌

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button