Uncategorized

মাই টিভি সিংগাইর প্রতিনিধির পিতার ইন্তেকাল

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলা মাই টিভির প্রতিনিধি মোঃ বাদল হোসাইনের পিতা হাজী শাহজাহান মৃধা মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে জামির্ত্তা ইউনিয়নের রামকান্তপুর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহী —-রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘদিন তিনি পক্ষাঘাতগ্রস্থ রোগে ভুগছিলেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর বাড়ীতেই তার চিকিৎসা চলছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বিকেল ৩ টায় রামকান্তপুর মাদরাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। শাহজাহান মৃধার মৃত্যুতে সিংগাইর প্রেসক্লাব সভাপতি মোঃ কোহিনুর ইসলাম রাব্বি ও সাধারণ সম্পাদক মাসুম বাদশাহসহ
স্থানীয় সাংবাদিকরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button