রাজনীতিশিরোনাম

মহামারী মোকাবেলায় নাকাল সরকারের কাছে বন্যা দুর্গতরা উপেক্ষিত-বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

বানভাসি দুর্গত মানুষকে বাঁচান, জরুরী ভিত্তিতে বন্যা দুর্গত অঞ্চলে খাদ্য, ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ পৌছান। ভয়াবহ নদী ভাংগন রোধে জরুরী কার্যক্রম হাতে নেয়ার আহবান জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, করোনা দুর্যোগের মধ্যে বানভাসি লক্ষ লক্ষ পরিবারের দুর্ভোগ ও দুর্গতি চরমে উঠেছে। খাদ্যহীন ও আশ্রয়হীন কোটি মানুষের দুর্দশা মারাত্মক আকার ধারণ করেছে। বন্যায় সহায়-সম্পদ হারিয়ে বানভাসিদের মধ্যে নিদারুন হাহাকার দেখা দিয়েছে। মহামারী মোকাবিলায় নাকাল সরকারের কাছে বন্যা দুর্গত কোটি মানুষ উপেক্ষিত থেকে যাচ্ছে। দেশের উত্তরাঞ্চলে বন্যার পানি কমতে শুরু করলেও তাতে দুর্ভোগ কমেনি। ইতিমধ্যে দেশের মধ্যাঞ্চলের ১৫/১৬টি জেলা বন্যা কবলিত হওয়ায় নতুন করে পঞ্চাশ লক্ষাধিক পরিবার চরম অসহায় অবস্থায় নিপতিত হয়েছে। এবারকার বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় ভোগান্তি কেবল বেড়েই চলেছে।
তিনি উল্লেখ করেন বন্যা দুর্যোগের মধ্যে কোন কান জেলায় নদী ভাংগনের কারণে হাজার হাজার মানুষকে সর্বস্ব হারাতে হচ্ছে। তিনি উল্লেখ করেন গাইবান্ধা, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, রাজবাড়ী, ফরিদপুর, মুন্সিগঞ্জ, ঢাকা জেলা, ব্রাক্ষèনবাড়িয়া, নেত্রকোনা, শরিয়তপুরসহ অধিকাংশ বন্যা দুর্গত জেলায় ৮০ থেকে ৯০ শতাংশ মানুষের কাছে খাদ্য, ত্রাণ সামগ্রী, নগদ অর্থ প্রভৃতি কিছুই পৗঁছেনি। লক্ষ লক্ষ পরিবার অর্ধাহারে-অনাহারে দিন পার করছ। বন্যায় ফসলহানির কারণে আগামীদিনগুলো তাদের জন্য দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন এই পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় একেবারে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। মন্ত্রণালয়সহ স্থানীয় প্রশাসনের তৎপরতা এখনও নিতান্তই অপ্রতুল ও প্রচারসর্বস্ব।
তিনি নিঃস্ব বানভাসি কোটি পরিবার রক্ষায় জরুরী ভিত্তিতে খাদ্য, ঔষধ, ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ পৌঁছাতে সর্বাত্মক উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। নদীভাংগন রোধে প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেবারও তিনি দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button