sliderস্থানিয়

মহান স্বাধীনতা দিবসে হরিরামপুর প্রেসক্লাব ও বিএমএসএস এর শ্রদ্ধাঞ্জলি

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হরিরামপুর প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) হরিরামপুর উপজেলা শাখা, মানিকগঞ্জ এর গভীর শ্রদ্ধাঞ্জলি ও পুষ্প অর্পণ।

২৬ মার্চ বৃহস্পতিবার প্রত্যুষে উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে ৫.৫৪ মিনিটে সকল শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন ও পুষ্প অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি ও বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখা’র সাধারন সম্পাদক মোঃ নাজমুল চৌধুরী, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী।
এছাড়াও প্রেসক্লাবের অনান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা সহ দেশ ও জাতির মঙ্গলে দোয়া এবং মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button