
মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি প্রতিনিধি: মহান মে দিবসে ঝালকাঠির নলছিটিতে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১লা মে) বেলা এগারোটায় নলছিটি উপজেলা শ্রমিকদলের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন শেষে বিজয় উল্লাস চত্বরে আলোচনা সভায় যোগ দেয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জেবা আমিনা আল গাজী এবং ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদৎ হোসেন।
নলছিটি উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচছাসেবক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আযম সৈকত, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, পৌর বিএনপির সাধারন সম্পাদক আনিচুর রহমান তাপু, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মামুনুর রশিদ, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমান হেলাল, সাধারন সম্পাদক সেলিম গাজী, সাংগঠনিক সম্পাদক মাসুম শরীফ, উপজেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
এ সময় নলছিটি উপজেলা ও পৌর বিএনপি, সেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদল ও কৃষকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিল।




