Uncategorized

মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুরের নকলার ৩৫৯ মুক্তিযোদ্ধা পেলেন শুভেচ্ছা উপহার

মো.সুজন মিয়া : শেরপুর জেলার নকলা উপজেলায় সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের আলাদা আয়োজনের মাধ্যমে উপজেলার মোট ৩৫৯ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সৌজন্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে।
এর অংশ হিসেবে ১৬ ডিসেম্বর বুধবার উপজেলার পাঠাকাটা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্তরে এক আলোচনা সভা ও উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ মিল্লাতের সভাপতিত্বে এ বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক অনিল কুমার রায়, যুবলীগ নেতা কৃষিবিদ মিজানুর রহমান, ট্যাগ অফিসার উপজেলা হিসাব রক্ষণ অফিসার মোস্তাফিজুর রহমান ও জনস্বাস্থ্য প্রকৌশল নকলা উপজেলার উপসহকারী প্রকৌশলী রোমানা জান্নাতসহ ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হায়াতুল্লাহসহ এ ইউনিয়নের অন্তত ৪৪জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যবৃন্দ, ইউপি সচিব মো. জাহিদ নেওয়াজ, সংরক্ষিত মহিলা সদস্য মোছা. হালিমা খাতুন, মোছা. সম্পা বেগম ও মোছা. সালামা খাতুন; ইউপি সাধারন সদস্য মো. আব্দুল মান্নান মোল্লাহ, মো. মোজাম্মেল হক, মো. মাফিজুল ইসলাম, মো. আজিজুল হক, মো. নূর রহমান, মো. মো. জন্টু মিয়া, মো. আবুল হোসেনসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকগন, ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশসহ বিভিন্ন পেশাজীবীগন, স্থানীয় শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানের মাধ্যমে পাঠাকাটা ইউনিয়নের ৪৪জন বীর মুক্তিযোদ্ধাদের হাতে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সৌজন্য উপহার সামগ্রী ও পাঠাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ মিল্লাতের ব্যক্তিগত তহবিলের অর্থায়নে ৪৪জন বীর মুক্তিযোদ্ধাসহ ইউনিয়ন ও ৯ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ভালোমানের শীতের শাল (গায়ের চাদর) ও উন্নতমানের খাবার তুলে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button