
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি কান্দাপাড়ায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটুক্তির অভিযোগে পারভেজ হোসেন ইমনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় তাওহীদি জনতা ।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এবং তাওহীদি জনতার ওপর হয়রানির প্রতিবাদে “সংগ্রাম পরিষদ”-এর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১ এপ্রিল বুধবার বিকেলে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিশিষ্ট আলেম মাওলানা মুহাম্মদ রমজান মাহমুদ এর সভাপতিত্বে এবং মিজানুর রহমানের সঞ্চালনা মানববন্ধন পরিচালিত হয়।
উল্লেখ্য,এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে তারা প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান মানববন্ধনের বক্তরা।
এ সময় বক্তব্য রাখেন মাওলানা আশিকুল ইসলাম সানোয়ার, মুহাম্মদ ওমর, হাফেজ সাইফুল ইসলাম সাঈফ, মাওলানা দিলাওয়ার হুসাইন, মাওলানা এম এ আতিকুর রহমান, মাওলানা সানোয়ার হুসাইন, মাওলানা নজরুল ইসলাম, নাজমুল হুসাইন এবং শিল্পী রিদওয়ান প্রমূখ ।
বক্তারা বলেন, মহানবী (সা.)-কে নিয়ে কোনো ধরনের অবমাননাকর মন্তব্য মুসলিম উম্মাহ কখনো মেনে নিতে পারে না। তারা অবিলম্বে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান সহ ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়া তাওহীদি জনতার ওপর প্রশাসনের পক্ষ থেকে হয়রানি চালানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কর্মকাণ্ড রোধে সরকারকে আরও কঠোর অবস্থান নিতে হবে এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।



