বিবিধশিরোনাম

মশা মারতে রাডার!

মশা খুঁজতে মিসাইল টেকনোলজি ব্যবহার করে রাডার ব্যবহার শুরু করতে যাচ্ছে চীন। মশার বংশ ধ্বংস করতে‘মিলিটারি গ্রেড’রাডার বানাচ্ছে দেশটি।
বেইজিং ইনস্টিটিউট অব টেকনোলজির ডিফেন্স ল্যাবরেটরিতে তৈরি হচ্ছে এই ‘কাটিং এজ’ রাডার। এই যন্ত্র থেকে এক ধরনের তড়িৎ-চুম্বকীয় তরঙ্গ বেরোবে যা আশেপাশের প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে একটিও মশা খুঁজে পেলে সেই তথ্যের জানান দেবে।
রাডারটি মশাটি কোন জাতের, সেটির লিঙ্গ, কত জোরে উড়ছে বা কোনদিকে উড়ে যাচ্ছে- এসব খুঁটিনাটি চরিত্রও জানিয়ে দেবে কন্ট্রোল রুমে বসে থাকা বিজ্ঞানীদের। তারপর সেটি কীভাবে নিধন করা যায়, তার পন্থা খোঁজা হবে। সেক্ষেত্রেও সামরিক কোনো সরঞ্জাম ব্যবহারের পথে হাঁটতে পারে চীন।
সাউথ চায়না মর্নিং পোস্ট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button