sliderস্থানিয়

মরহুম নেতা কর্মীদের কবর জিয়ারত করলেন সাবেক এমপি রুবেল

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক তিনবারের সফল সংসদ সদস্য জনাব মাহমুদুল হক রুবেল।

ঝিনাইগাতী উপজেলায় দলের মৃত. নেতা কর্মীদের কবর জিয়ারত করেন। সাবেক এমপি বাদ জুম্মা ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নে বিএনপি, শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন মরহুম নেতৃবৃন্দের কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন। তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন ও গভীর সমবেদনা জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মোঃ আব্দুল মান্নান ও মো: লুৎফর রহমান ছাড়া ও ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button