বিনোদন
মরক্কোয় গিয়ে নাচছেন নোরা

বলিউডে মরোক্কান সুন্দরী বলা হয় তাকে। কখনও তার ‘দিলবর ডান্স’ আবার কখনও তার ‘পচতাওগে’, হু হু করে ভাইরাল হয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। বুঝতেই পারছেন নোরা ফাতেহির কথাই বলা হচ্ছে। এবার তার আরও একটি ভিডিও ভাইরাল হল।
সম্প্রতি মরক্কোতে যান নোরা ফতেহি। সেখানে গিয়ে একটি ব্র্যান্ডের সঙ্গে মঞ্চে উঠতে দেখা যায় নোরাকে। সেখানে গিয়েই নোরাকে অন্যদের সঙ্গে কোমর দোলাতে দেখা যায়। মরক্কোতে গিয়ে দিলবর-এর সঙ্গে নোরা ফাতেহির ওই নাচ ইতিমধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।
নোরা ফাতেহিকে সম্প্রতি বলিউড অভিনয় নিয়ে প্রশ্ন করা হয়। বলিউডে কেন তিনি অভিনয়ের দিক থেকে প্রথম সারিতে উঠে আসতে পারছেন না?
যার উত্তরে নোরা বলেন, বর্তমানে তিনি বুঝতে পারছেন যে কোথায় কীভাবে কী করলে তিনি দর্শকের ভালবাসা পাবেন। সেই অনুযায়ীই তিনি বর্তমানে কাজ করতে শুরু করেছেন।



