slider

ময়মনসিংহ গোহাইলকান্দি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

খায়রুল বাশার, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ নগরীর গোহাইলকান্দি উচ্চ বিদ্যালয় এর ৩৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ময়মনসিংহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ আলী। বর্তমানে স্কুল-কলেজে মেয়ে শিক্ষার্থীর তুলনায় ছেলে শিক্ষার্থীদের উপস্থিতির হার কমে যাওয়া এবং ছেলে শিক্ষার্থীরা ফলাফলে পিছিয়ে পড়াকে আশঙ্কা জনক বলে উল্লেখ করেন তিনি। তিনি লেখাপড়ায় ছেলেমেয়েদের সম অংশ গ্রহণের তাকিদ দেন। শিক্ষার্থীদের আধুনিকতার সাথে খাপ খাইয়ে উন্নত জীবন গড়ার দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন তিনি। একই সাথে সভাপতি রাসেল পাঠান এর দাবির প্রেক্ষিতে তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে যথাসাধ্য সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি (২০২৩) সকাল ১০ টায় গোহাইলকান্দি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ১৮ টি ইভেন্টে মোট ১৪৪ জন ছাত্র-ছাত্রী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয়। জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন। দেশাত্মবোধক গানের সাথে শিক্ষার্থীদের পরিবেশনায় বর্ণাঢ্য নৃত্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানকে আরো মনোমুগ্ধকর ও উপভোগ্য করে তুলে। প্রধান অতিথি কৃতি শিক্ষার্থী ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। গোহাইলকান্দি উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি রাসেল পাঠান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। সহকারী শিক্ষক শফিকুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নারায়ণ চন্দ্র দাস ও ত্রিশাল উপজেলাধীন আবুল মনসুর মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় ও সোনাখালি পাজলার চর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ শাহ আলমগীর জয়। এ সময় আরো উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য বৃন্দ, বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক খালিদ হিল্লোল, বীর মুক্তিযোদ্ধা আঙ্গুর, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ ও স্কুলের শিক্ষক বৃন্দ প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button